ওয়াইম্যাক্স কি ও কিভাবে কাজ করে | WIMAX's working system


 ওয়াইম্যাক্স কি ও কিভাবে কাজ করে - ওয়াইম্যাক্স (WiMAX) প্রযুক্তি হলো বর্তমান সময়ের সর্বাধুনিক উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট প্রটোকল সার্ভিস, যা তারবিহীন ব্যবস্থায় ১০ থেকে ৬০ কি.মি. পর্যন্ত ইন্টারনেট সুবিধা প্রদান করে। ওয়াইম্যাক্স-এর পূর্ণ অর্থ হলো Worldwide Interuperability for Microwave Access. এটি প্রচলিত DSL (Digital Subscriber Line) প্রযুক্তি এবং তারযুক্ত ইন্টারনেটের পরিবর্তে WiMAX দ্রুতগতির ডারবিহীন ইন্টারনেট সুবিধা প্রদান করে।


ওয়াইম্যাক্সের মাধ্যমে অনেক বেশি ব্যবহারকারী বহুদূর এলাকা পর্যন্ত উচ্চগতিতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পেয়ে থাকে। প্রত্যন্ত অঞ্চল যেখানে সাধারণত ব্রডব্যান্ড সেবার কথা কল্পনাও করা যায় না, সেখানেও বিনা তারে ওয়াইম্যাক্সের মাধ্যমে ব্রডব্যান্ড সেবা দেয়া যায়। বিশেষ করে উঁচু-নিচু-পাহাড়ি অঞ্চল কিংবা দুর্গম এলাকা যেখানে ক্যাবল স্থাপন করা যায় না সেখানে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দেবার জন্য ওয়াইম্যাক্স হলো সর্বোৎকৃষ্ট প্রযুক্তি Metropoliton Area Network (MAN) টাইপের নেটওয়ার্কে ওয়াইম্যাক্স বেশি ব্যবহৃত হয়। ওয়াইম্যাক্স নেটওয়ার্ক ব্যবহারের জন্য কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হয়। অনেক বিস্তৃত নেটওয়ার্ক হওয়ায় অন্যান্য নেটওয়ার্কের তুলনায় এটি ব্যয়বহুল এবং এর রক্ষণাবেক্ষণ খরচ বেশি। ওয়াইম্যাক্স পদ্ধতির প্রধানত দু'টি অংশ রয়েছে। যথা—


১.বেজ স্টেশন: ইনডোর ডিভাইস ও আউটডোর টাওয়ার নিয়ে গঠিত। বেজ স্টেশনগুলো একটি ওয়াইম্যাক্স হাবের সাথে যুক্ত থেকে নেটওয়ার্ক তৈরি করে এবং ইন্টারনেট সার্ভিস দেয়। প্রতিটি বেস স্টেশনের কভারেজ এরিয়া ৫০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে।


২. ওয়াইম্যাক্স রিসিভার: এর সঙ্গে একটি এন্টেনা থাকে এবং একে কম্পিউটারের সাথে সংযুক্ত করে দিতে হয়। এটির ওয়্যারলেস নেটওয়ার্ক কভারেজ এরিয়া ১০-৬০ কি.মি. হয়ে থাকে। খুব অল্পসংখ্যক টাওয়ার স্থাপন করে বহু দূর পর্যন্ত প্রত্যন্ত অঞ্চলেও ইন্টারনেটে সেবা পৌঁছে দেয়া সম্ভব হয়েছে।


ওয়াইম্যাক্স এর বৈশিষ্ট্য (Features of WIMAX)


১. ওয়াইম্যাক্স 2.066 GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে।


২. ডেটা স্থানান্তরের গতি অনেক। 80Mbps


৩. কার্যক্ষমতা/এলাকা 10 থেকে 60 কি.মি. পর্যন্ত।


৪. শক্তিশালী এনক্রিপশন থাকায় ডেটা নিরাপত্তা বেশি।


৫. ওয়াইম্যাক্স-এর স্ট্যান্ডার্ড হলো IEEE 802.161


6. Wimax নেটওয়ার্ক-এর ব্যান্ডউইথ 30 Mbps থেকে 75 Mbps 7. TDD (Time Division Duplexing) এবং FDD (Frequency Division Duplexing) সমর্থন করে।


Follow us on Facebook: https://www.facebook.com/rircoderoad/


Follow us on Twitter:

https://twitter.com/rircoderoad/

Post a Comment

أحدث أقدم